‘দেশে প্রচুর পরিমান তেল মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই’: ইসমাইল জবিউল্লাহ

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, দেশে প্রচুর পরিমান তেল মজুদ আছে। জালানি তেলের কোন সমস্যা নেই। যে সমস্যা আছে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে এই সমস্যা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জালানি তেলের সংকট দেখা দিয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ) সকাল ১০ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাল খনন কর্মসূচীতে কেউ অনিয়ম বা দূর্নীতি করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকার জনবান্ধব সরকার, এখন পর্যন্ত কোনো তেলের দাম বৃদ্ধি করা হয়নি। এপ্রিল মাসেও জালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। প্রচুর পরিমান তেল মজুদ আছে এবং প্রচুর পরিমান তেল পাইপ লাইনে রয়েছে। সুতরাং আমরা মনে করি আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিশ্বব্যাপী জালানি তেলের সংকট দেখা দিয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কেউ তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির করবে বা অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।’

তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পাম্পে খোঁজ রাখার জন্য। কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করে জনগণের ভোগান্তি যাতে কেউ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করে তাহলে কঠোর হাতে দমন করা হবে। সরকার ভর্তুকি দিয়ে আমরা এটা চালিয়ে যাবো, যাতে জনগণের কোনো সমস্যা না হয়।

এর আগে রশিবপুরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে খাল খনন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ). মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সহ বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন