ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি লিয়াকত আলী, সম্পাদক জসিম মৃধা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ১২:৩৯ অপরাহ্ণ

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে ছয়টিতে বিএনপি এবং চারটি করে পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ১০ টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান বুলু।

বিভিন্ন পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা, সম্পাদক (অডিট) শেখ মো. সেলিমুজ্জামান রুকু, সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) বিদ্যুৎ কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে নির্মল চন্দ্র দাস, মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চারজন হলেন, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সম্পাদক (ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন) মেহেদী হাসান টিটো এবং নির্বাহী সদস্য পদে শাহ মো. আবু জাফর ও মো. এনায়েত হোসেন।

জামায়ত সমর্থিত বিজয়ীরা হলেন সহ-সভাপতি মতিউর রহমান নিজামী, সহ সম্পাদক- মো. রেজাউল হোসাইন শামীম, সম্পাদক (অর্থ) মো. সরোয়ার হোসেন এবং সম্পাদক (তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) মোহা. মাসুম মিয়া।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পযন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। রাত ১০টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট গাজী শাহাদুজ্জামান লিটন।

এ নির্বাচনে মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন