সালথায় শাপলা মহিলা সংস্থার অবহিকরণ সভা

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ

ফরিদপুরের সালথায় Eicha Puron (Fullfil the dream) Initiviatives in Bangladesh (EPI) কার্যক্রম সম্পর্কিত অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফরিদপুর শাপলা মহিলা সংস্থার আয়োজনে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর শাপলা মহিলা সংস্থার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শ্যামল প্রকাশ অধিকারী, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, আমার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভায় ফরিদপুর শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল জানান, শাপলা মহিলা সংস্থা একটি অলাভজনক, অরাজনৈতিক বেসরকারী প্রতিষ্ঠান। ১৯৯৭ সাল থেকে তৃণমূল পর্যায়ে সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারী-বেসরকারী, দেশী-বিদেশী দাতা সংস্থার আর্থিক সহায়তায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

তিনি আরও জানান, চলতি বছর অত্র সংস্থা ফরিদপুর জেলার সালথা উপজেলায় ২টি মাদরাসাসহ কমিউনিটি পর্যায়ে এইচআইভি/এইডস প্রতিরোধ, যৌনস্বাস্থ্য ও বিষন্নতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু পাঁচার প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য/প্রজননতন্ত্র, জীবন দক্ষতা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাসন এবং জেন্ডার সমতা ও ন্যায্যতা, জন্মনিবন্ধন সনদ ও ভোটার আইডি তৈরীর সহযোগিতা ও স্বাস্থ্য সেবা ইত্যাদি ইস্যুতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে Eicha Puron (Fullfil the dream) Initiviatives in Bangladesh (EPI) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। উপরোক্ত বিষয়াদি বিবেচনা করিয়া অ্যাডভোকেসি সভায় উপস্থিতিগণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রকল্পের ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার জন্য শাপলা মহিলা সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন