বৈশাখে আসতে না আসতেই গরমে অতিষ্ঠ দেশের মানুষ। তীব্র গরমে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা।
এ সময় শিশুর সুস্থতায় যা করতে হবে-
বিশেষজ্ঞরা বলেন, শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। এই গরমে নিয়মিত সাবান দিয়ে গোসল করাতে হবে এবং গোসলের পর শরীর ভালোভাবে মুছে হালকা পাউডার ব্যবহার করলে ঘামাচির উপদ্রব কমে।
গরমের সময় শিশুর খাবার নির্বাচনেও সচেতন হতে হবে। পুষ্টিকর ও শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি ও ফলের জুস খাওয়ানো প্রয়োজন।
অতিরিক্ত গরমে দুর্বলতা এড়াতে মাঝে মাঝে খাবার স্যালাইনও দেওয়া যেতে পারে।
শিশুকে সবসময় সুতি, পাতলা ও নরম কাপড়ের পোশাক পরানো উচিত।
বাইরে তীব্র গরমে তাকে যতটা সম্ভব কম বের করা এবং ধুলাবালি থেকে দূরে রাখা ভালো।
শিশু ঘেমে গেলে দ্রুত ঘাম মুছে দিতে হবে। কারণ শরীরে ঘাম শুকিয়ে গেলে ঠাণ্ডা লেগে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর নিজে থেকেই সেরে যায়, তবে দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
গরমের সময় শিশুর চুল ছোট করে রাখলে আরাম পায়, কারণ বড় চুলে ঘাম বেশি হয় এবং শুকাতে সময় লাগে।
এছাড়া শিশুর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে এবং ঘরের ফ্যান বা এসির তাপমাত্রা এমন রাখতে হবে, যাতে সে স্বস্তি বোধ করে।

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ১১:৪২ পূর্বাহ্ণ