পদের বিবরণ:
১. পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দুটি ২য় বিভাগসহ বি.কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে।
২. পদের নাম: মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ)/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস।
৪. পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৫. পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
৬. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিটযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের ঠিকানা:
নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন ফি:
১-৪ নং পদের জন্য ১০০ টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫০ টাকা। এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ মে ২০২৬
শর্তাবলি:
পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মসূচির জন্য প্রযোজ্য। এগুলো বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়। নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা কর্মসূচির নিজস্ব আয় থেকে প্রদান করা হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর অন্যান্য সুবিধা নির্ভর করবে। মাঠ সংগঠক পদে নির্বাচিতদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে।

ক্যারিয়ার ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৮:২৩ পূর্বাহ্ণ