ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১:৩৪ অপরাহ্ণ

ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬”।

শুক্রবার (২২ মে) সকালে ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, র‍্যাপিড সুইস সিস্টেমে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তরুণ ও অভিজ্ঞ দাবাড়ুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এবারের আসরে মোট ৩৫ হাজার টাকার প্রাইজপুল ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার টাকা, রানার-আপ ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা। এছাড়াও ১৫টি বিভিন্ন ক্যাটাগরিতে ট্রফি ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, ফরিদপুরে দাবা খেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাটিকে জনপ্রিয় করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার দাবা অঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন