নখ কাটার মেশিনের পেছনে ছিদ্র থাকে কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৮:০২ পূর্বাহ্ণ

দৈনন্দিন জীবনে নখ কাটার জন্য আমরা নিয়মিত নেল কাটার বা নখ কাটার মেশিন ব্যবহার করি। খেয়াল করলে দেখা যায়, প্রতিটি নেল কাটারের পেছনের অংশে একটি ছোট ছিদ্র বা ফুটা থাকে।

অনেকেই একে সাধারণ নকশা মনে করলেও বিজ্ঞানের দৃষ্টিতে এবং দৈনন্দিন প্রয়োজনে এই ছোট ছিদ্রটির রয়েছে একাধিক চমৎকার ও কার্যকরী ব্যবহার।

চাবির রিং ও সহজে বহনযোগ্যতা

এই ছিদ্রটির সবচেয়ে সাধারণ ব্যবহার হলো একে কি-রিং বা চাবির রিং হিসেবে ব্যবহার করা। এই ছিদ্রের ভেতর দিয়ে রিং ঢুকিয়ে আপনি অনায়াসেই এতে চাবি আটকে রাখতে পারেন। এছাড়া ভ্রমণে যাওয়ার সময় ব্যাগের ভেতরের কোনো হুকে এটি ঝুলিয়ে রাখা যায়, ফলে প্রয়োজনের সময় ছোট এই যন্ত্রটি খুঁজে পেতে বেগ পেতে হয় না।

বৈদ্যুতিক তারের কাজ ও তার বাঁকানো

জরুরি প্রয়োজনে হাতের কাছে প্লায়ার্স না থাকলে নেল কাটারের এই ছিদ্রটি বিশেষ কাজে দেয়। সরু অ্যালুমিনিয়াম বা তামার তার বাঁকানোর জন্য এই ছিদ্রটি ব্যবহার করা যায়। এছাড়া ছিদ্রের সাহায্যে তারের উপরের প্লাস্টিকের আবরণ বা খোসা ছাড়ানোর কাজটিও বেশ নিপুণভাবে করা সম্ভব।

কয়েল স্ট্যান্ড ও পরিচ্ছন্নতা

মশা তাড়ানোর কয়েল রাখার স্ট্যান্ড খুঁজে না পেলে নেল কাটার হতে পারে দারুণ এক বিকল্প। নেল কাটারের ভেতরের অংশগুলো ছড়িয়ে দিয়ে মাটিতে রাখলে এটি একটি মজবুত স্ট্যান্ডের কাজ করে। এছাড়া নখ কাটার সময় অনেক সময় নখের অংশ ভেতরে আটকে যায়, যা এই ছিদ্রটি ব্যবহার করে সহজেই পরিষ্কার করা সম্ভব। মূলত ছোট এই ছিদ্রটি নেল কাটারকে কেবল একটি নখ কাটার যন্ত্র থেকে বহুমুখী টুলে পরিণত করেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন