ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ১২:১৩ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন।

তিনি বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন