ফরিদপুরের মধুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লাল চান মন্ডল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কামারখালী ইউনিয়নের চরকোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লাল চান মন্ডলের ভাবি রুলিয়া বেগম বাদী হয়ে শনিবার বিকালে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে কাশেম মন্ডল, জামিরুল মন্ডল, মনিরুল মন্ডল,আজিজুল মন্ডল, মরিয়ম বিবি, ঘরের চালের বৃষ্টির পানির ফোটা তাদের জমিতে পড়াকে কেন্দ্র করে লাল চান মন্ডলকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ৯:৫৩ অপরাহ্ণ