ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে (২৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়ির সামনের গলি থেকে বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে সামারি ট্রায়ালের মাধ্যমে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১:২৪ পূর্বাহ্ণ