প্রবাসে কিংবা দূরে থাকা সন্তানদের বয়স্ক বাবা-মা, অসুস্থ এবং সমাজের সুবিধাবঞ্চিত ও প্রয়োজনগ্রস্ত মানুষের কাছে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী টিম।
রোববার (১৬ আগস্ট) ফরিদপুর থেকে মানবিক সেবার এই নতুন উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দূর-দূরান্তে থাকা সন্তানদের পরিবারের কাছে প্রয়োজনীয় দ্রব্যাদি নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও জরুরি প্রয়োজনে থাকা মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগটির প্রধান লক্ষ্য। ‘মানুষের প্রয়োজনে আমরা থাকব মানুষের পাশে’—এই অঙ্গীকার নিয়ে মানবিক সেবা পৌঁছে দিতে কাজ করবেন তারা।
উদ্যোগটির টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন খাইরুল ইসলাম রোমান। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জাহিদুজ্জামান জাহিদ এবং সদস্য হিসেবে আছেন নীলয় চৌধুরীর রেজা।
টিমের অন্যান্য সক্রিয় সদস্যরা হলেন— মো. ইয়াসিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সাইদুল ইসলাম সাঈদ, মো. মনির খান, মো. আবু সাঈম (অমি), তাসলিম হুসাইন নাহিদ, তরিকুল ইসলাম মাহফুজ, সাইফুল ইসলাম সাইফ, রবিউল ইসলাম, মো. আকিবুল ইসলাম, মোফাসসিল হোসাইন, সৌরভ বারুই, মো. লিমন তালুকদার, মো. আলামিন, সাঈদ আব্দুল বাপ্পি, সাব্বির মোল্লা, এস এম রাকিবুল ইসলাম, সিয়াম আহমেদ সালমান, বাহারুল ইসলাম রবিন, কামরুজ্জামান (জসিম), শাহরিয়ার রাব্বি, ইঞ্জিনিয়ার রিয়াদ মিয়া, আশরাফুল ইসলাম রাজু, এস এম সালমান, রিফাত আহমেদ ও আবির বনিক।
স্বেচ্ছাসেবী এই দলের প্রতিনিধিরা জানান, মানবতার সেবায় নিবেদিত এ উদ্যোগে তারা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছেন, যেন নিরবচ্ছিন্নভাবে অসহায় মানুষের সেবা দিয়ে যেতে পারেন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ