ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৮:০২ অপরাহ্ণ

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ অর্থ অনুমোদন পায়।

​সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ ও বিশেষ উদ্যোগে বরাদ্দকৃত এই অর্থের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের সংস্কার কাজে ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।

​বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ-

​একাডেমিক ভবন নির্মাণ (প্রতিটি ১ কোটি ৫৫ লাখ টাকা):

​গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​কালপোহা উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

​মেরামত ও সংস্কার কাজ (প্রতিটি ১৫ লাখ টাকা):

​ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​আশাপুর আলিম মাদরাসা (মধুখালী)

​রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

​সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসা (বোয়ালমারী)

​সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব উন্নয়নকাজ শেষ হলে এই অঞ্চলের শিক্ষা কাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন