ফরিদপুরে ডা. মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন কাল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৫৯ অপরাহ্ণ

ফরিদপুরের বরেণ্য চিকিৎসক এবং দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা শিশু চিকিৎসা কেন্দ্র ‘ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (২ সেপ্টেম্বর)।

​দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানার মসজিদে বাদ ফজর পবিত্র কুরআন খতম, কালেমা খতম, মিলাদ ও দোয়া মাহফিল।

​সকাল ৭টায় আলীপুর গোরস্তানে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুরে ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে পরিবেশন করা হবে উন্নত মানের খাবার।

​এছাড়া বাদ আসর হাসপাতাল প্রাঙ্গণে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

​উল্লেখ্য, বরেণ্য এই চিকিৎসক ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল, ফরিদপুর চক্ষু হাসপাতাল এবং ফরিদপুর মুসলিম মিশনসহ অঞ্চলের বহু খ্যাতনামা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন