ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মোরছালিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরছালিন ঝালোখালী গ্রামের কামাল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর সাড় ১২টা থেকে দেড়টার মধ্যে যেকোনো সময় বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় মোরছালিন। শিশুটিকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার মা নার্গিস বেগম। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে ওই ডোবায় সন্তানকে ভাসতে দেখেন তিনি। পরে স্বজনরা পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৭ অপরাহ্ণ