ফরিদপুরে এসিড অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ

ফরিদপুরে এসিড অপরাধ দমন আইনের একটি মামলায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

​বুধবার (০৯ সেপ্টেম্বর) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

​দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের রেজাউল মুন্সীর ছেলে।

​আদালত সূত্র জানায়, ফরিদপুরের মধুখালী থানার ২০২২ সালের ১১ সেপ্টেম্বরের একটি মামলায় (মামলা নং-১১, জিআর-২১০/২২) এসিড অপরাধ দমন আইনের ৫ ধারায় জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড দেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন