ফরিদপুরে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ কারখানা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ

গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন এবং ফরিদপুরের বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জনতা মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সদস্য দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে স্থবির হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাবে চাকরি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ শ্রমিক-কর্মচারীরা।

​উৎপাদন খাতকে সচল রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় অনতিবিলম্বে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করার বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন