ফরিদপুরের নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র ও বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এ সময় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৫ অপরাহ্ণ