ফরিদপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ৯:১৮ অপরাহ্ণ

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবেল শেখ।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ফিরোজ শেখ, মনির চৌধুরী, জিয়া খান, আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি সোহেল খান, বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলিমুজ্জামান বাবলু শরীফ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা (ইমরান), ফরিদপুর সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব রাজু আহম্মেদসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠার লক্ষ্য, আদর্শ, সাংগঠনিক অগ্রযাত্রা এবং গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন