প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন