একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

Faridpur Protidin
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৫৭ অপরাহ্ণ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত ১৯ জনের নামে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৭) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

 

 

এর আগে গত ১ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলায় তারেক রহমানসহ বাকিদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে এলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন