ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার যাত্রী

Faridpur Protidin
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ১১:১০ পূর্বাহ্ণ
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (৫৫) নামে এক অটোরিক্সার যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে ফরিদপুর শহরের আলীপুর রেল ক্রোসিং এলাকায় সুন্দরবন এক্সপ্রেস একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে আনিসুর রহমান ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
নিহত আনিসুর রহমান (৫৫) ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর হয়ে যাওয়ার সময় আলীপুর রেল ক্রোসিং এলাকায় অসাবধানতাবসত অটোরিক্সাটিতে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার যাত্রী খন্দকার আনিচুর রহমান (৫৫) মারাত্মক হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন