বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথায় ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বাবার উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে।

আবু নাসের, সালথা:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৩:১৯ অপরাহ্ণ