‘ফাঁকা উঠোনে আটকে থাকা স্মৃতির হাহাকার’

মো. উজ্জ্বল আলম
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ১১:২৭ এএম

একটা সময় ছিল গ্রামের বাড়ি মানেই ছিল হইচই, হাসি আর মানুষের ভিড়। উঠোন ভরে থাকত গল্পে, সন্ধ্যা নামলেই আলোচনায় মুখর হতো চারপাশ। কিন্তু, জীবিকার টানে আজ সেই মানুষগুলো শহরে ছড়িয়ে পড়েছে।

এমন বাড়ি আছে—যার প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে কত গল্প, কত স্বপ্ন, কত না বলা ইতিহাস।
অথচ আজ সময়ের নিষ্ঠুরতায় সেই বাড়িটাই পড়ে আছে ফাঁকা, জীর্ণ, নীরব।

বাড়িতে গেলে আর চেনা মুখগুলো নেই…
আর যারা আছে, তারাও যেন প্রয়োজনের ভিড়ে কেমন অচেনা হয়ে গেছে।

মনে হয়, মানুষ বদলায় না—সময়ই মানুষকে বদলে দেয়।
আসলেই জীবন বড় অদ্ভুত..
কিছু স্মৃতি শুধু মনে পড়ে, ফিরে আসে না।

লেখক : সরকারি চাকরিজীবী, ফরিদপুর

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন