নির্বাচনী রিপোর্টিংয়ে দক্ষতা বাড়াতে ফরিদপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৬ পিএম

ফরিদপুর ও মাদারীপুর জেলায় ‌সাংবাদিকদের দু’দিন ব্যাপী ‌নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ‌সম্পন্ন ‌হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সমাপনী দিনে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন ‌জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ‌মোজাম্মেল হোসেন, ‌ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

এই প্রশিক্ষণে ‌সাংবাদিকদের নির্বাচনের রিপোর্টিং ধরন, নির্বাচন কালে গণমাধ্যম কর্মীদের ‌শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপ-তথ্য সংবাদ, হেড স্পিচ, গুজব প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের সামনে পরিবেশন করা হয়। পাশাপাশি ‌ যেকোনো সংবাদকেই ‌ যাচাই-বাছাই করে‌ তা জনগণের মধ্যে পরিবেশন করার আহ্বান জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্যা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও‌ গণভোটে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর সে লক্ষ্যে ‌সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। এজন্য ‌বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।

দুইদিনের এই কর্মশালায় ‌ফরিদপুরও মাদারীপুরের ৫০ জন সাংবাদিক ‌অংশগ্রহণ করেন। কর্মশালায় ‌সমন্বয়কের দায়িত্ব ‌পালন করেন পিআইবি’র প্রশিক্ষক ‌মোহাম্মদ শাহ আলম।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন