ফরিদপুর-১ আসনের বিভিন্ন স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে জাহাজ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন সাংবাদিক আরিফুর রহমান দোলনের দুই কন্যা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আসনটির বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তায় বিভিন্ন বিপনি-বিতানসহ পথচারীদের মধ্যে জাহাজ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন তারা।
এসময় সাধারণ ভোটার ও গণমানুষের সাথেও কথা বলেন ও পিতার সালামন পৌঁছে দেন।
দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে ফরিদপুর-১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বোয়ালমারী প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৯:২৬ পিএম