কমিউনিটি ব্যাংকে অনুষ্ঠিত হলো পরিচালনা পর্ষদের ৭২তম সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৩০ পিএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন -এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব; বাংলাদেশ পুলিশ; এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি, সিআইডি, বাংলাদেশ পুলিশ; সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন- কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ; আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস প্রমূখ

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন