আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খান, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান,আগাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও মো. হাবিব উল্লাহ জনি সহকারী মহাব্যবস্থাপক চরভদ্রাসন উপজেলা পল্লিবিদ্যুৎ সাব জোনাল অফিস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার দুর্গম চরাঞ্চলসহ মোট ২২টি ভোটকেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি জেসমিন সুলতানা।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:২৮ পিএম