‘স্মৃতি’

ড. আবুল কালাম আজাদ
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৫০ পিএম

তোমার চলে যাওয়াটা আমায় কাঁদায়
আজো প্রতিটা মুহূর্ত ভীষণ জ্বালায়।
তুমি কাছে নেই, তবু চেতনায় আছো
আগুনের মতো মোরে দগ্ধ করে মারছো।

সেই তির্যক চাহনি দুষ্টু মিষ্টি হাসি
কি দারুণ, আকর্ষণ! ভাবি অমানিশি
অনুরাগে রিক্ত সিক্ত হচ্ছি দিবানিশি
কোথা যেন চলে গেলে পাইনা কোনো দিশি।
বার বার মনে পড়ে সেই অনুভূতি
একসাথে কাটানো প্রেম-আবেগ-আকুতি।

প্রণয়ের স্মৃতি বেয়ে সমুদ্রের তীরে
জলাশয়, জলোচ্ছ্বাসে গহীন সাগরে
লোহার প্রাচীর ভেঙে ছিন্নভিন্ন করে
মরুভূমি কাঁটাতার ডিঙিয়ে সুদূরে।

আকাশে নক্ষত্র লক্ষ তারা ভেদ করে
পাহাড়-পর্বত-গিরি টেলিস্কোপ ধরে,
প্রকৃতির সরোবরে বিশ্ব চরাচরে
তোমাকে পাওয়ার জন্য জীবনবাজি ধরে
আজো ক্লান্ত-পরিশ্রান্ত হাঁপিয়ে বেড়াই,
কখনো পাবো না ভেবে দুমড়ে মুচড়ে যাই।

লেখক: সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন