এবারও বাড়তে পারে ঈদের ছুটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ৭:১৭ এএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। তবে কতদিন এবং তা কবে— সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এবার ঈদের ছুটি আরও বাড়তে পারে। সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাব অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা আছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন