‘আত্মশুদ্ধি’

ড. আবুল কালাম আজাদ
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৫:০৫ পিএম

আত্মশুদ্ধি আত্ম বিশ্লেষণ
মনের ধারণ সংস্করণ।
নিজের ত্রুটি বিচার-বিবেচনা
স্বচ্ছ,স্বাধীন চিন্তা-চেতনা
কোনোভাবেই আত্মার মুক্তি,
ক্রমোন্নতি, মানসিক তৃপ্তি,
স্বস্তি, শান্তি আসে না,
আত্মা পূত ও পবিত্র নির্মল হবে না।

আত্মশুদ্ধি আত্মিক উন্নতি
আশার আলো নির্যাস অনুভূতি।
সাধ সাধনা ইচ্ছাশক্তি
ধ্যান-ধারণা অনুভব অনুরক্তি।
পরিশুদ্ধ পরিপাটি
সফলতার চাবিকাঠি।

আত্মার ব্যাধি শিরক, কুফর
হিংসা-বিদ্বেষ অহংকার।
লোভ-লালসা কৃপণতা
মুনাফিকি আত্মমুগ্ধতা
মদ মাৎসর্য সম্পদের মোহ
অর্থ-বিত্ত ক্ষমতার আবহ।

মনের রিপু আবিলতা দূর না করলে
কলুষতা মলিনতা বিনাশ হবে না।
আগে অন্যের মন্দস্বভাব কানাকানি হবে না
তাহলে তো নিজের দুর্নাম অপরাধের সন্ধান পাবে না।

আত্মশুদ্ধি খোদাভীতি
আত্মসংযম সংঘ, সংহতি।
সৃষ্টিকর্তার বাধ্যতা
মহানবীর বশ্যতা
পারলৌকিক মঙ্গল কামনা
পরিমিত জীবন সাধনা,
আঁখি জলে অনুতপ্ত
মানবতার জয় সুনিশ্চিত।

লেখক: সরকারি কলেজের শিক্ষক

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন