ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে অনুমতি ব্যতিত অন্যের জমি থেকে বালু উত্তোলনের অপরাধে আলমগীর ভুইয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বিকালের দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জাকের ডাঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, এক ব্যক্তি অনুমতি ব্যতিত অন্যের জমি থেকে অবৈধ ড্রেজারের সাহায্যে বালু উত্তোনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ড্রেজারটি বন্ধ করে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনাসহ তাকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৫:৫০ এএম