পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকাল ৫ টায় নগর প্রেসক্লাবের মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা প্রকৌশলী রেজোয়ান খান নাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি মাহাবুব আহাদ, সাংবাদিক বোরহান আনিচ, সহ- সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল খান জনি, মিজানুর রহমান মিজান, নিজাম নকিব, সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহিন, হাবিবুর রহমান পান্নু, আরিফুজ্জামান হিমোন, শহিদুল ইসলাম শহীদ, নাসির হোসেন প্রমুখ।
ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা মডেল মসজিদের পেশ ইমামা মাওলানা খালিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৯:৫৭ পিএম