ইফতারে স্বাস্থ্যকর বেলের শরবত

ইফতারে স্বাস্থ্যকর বেলের শরবত
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ১০:১৫ এএম

সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা-পোড়া খাবারের পরিবর্তে বেশি করে স্বাস্থ্যকর ফলের শরবত খান। এই গরমে পেট ঠাণ্ডা থাকবে। বেলের শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকর।

উপকরণ: পাকা বেল ১টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, বরফ কুচি (ইচ্ছা) পরিমাণ মতো।প্রস্তুত প্রণালী: প্রথমে বেল ফাটিয়ে বেলের ভেতরের অংশ বের করে বিচি ফেলে দিন।

ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ও বেল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছেঁকে গ্লাসে ঢেলে দই ও চিনি মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন