ঈদুল ফিতর আনন্দ উদযাপন
উৎসব পার্বণ ঐতিহ্যের ধারণ।
মঙ্গল কল্যাণ এহসান মুহসিন
সাধ সাধুতা মুত্তাকিন।
উজ্জ্বল সুন্দর উদারতার দিন
জাতীয় ঐক্য শান্তি শৃঙ্খলার সম্মিলন।
ঈদ সামাজিক ধর্মীয় রীতি-নীতি
চিত্তবৃত্তি উন্নতির মূলভিত্তি।
পারস্পরিক সৌহার্দ্য সংস্কৃতি
সাম্প্রদায়িক সম্প্রীতি।
কৃতজ্ঞতা অনুগ্রহ অনুভুতি
বিশ্বাস সম্মান মর্যাদার স্বীকৃতি।
ঈদ আমেজে গরীব-দুঃখী
শত্রু-মিত্র সবাই সুখী।
হাতে হাত কাঁধে কাঁধ নিত্য নতুন
কোলাকুলি গলাগলি মনের মিলন।
শান্তিপূর্ণ পরিবেশে আত্মীয়-স্বজন
স্বতঃস্ফূর্ত করে রব কোলাহল কলতান।
সাম্য ত্যাগের মহিমা ছড়ায়
কু-প্রবৃত্তি দূরে সরায়
শালীনতার শ্রীবৃদ্ধি ঘটায়
পবিত্রতা আর রুচিবোধ জন্মায়।
আবেগ উচ্ছ্বাস উচ্ছলতা
পারিবারিক ও সামাজিকতা
মূল্যবোধ আর সফলতা
বিকাশ ঘটায় মানবতা।
যাকাত ফিতরা আত্মশুদ্ধি
আর্থিক সেবা সহায়তা সুখ সমৃদ্ধি।
ভালোবাসার ঐকতান সৃষ্টি
আনুগত্য প্রেম-প্রীতি কৃষ্টি।
তাকবীর তাহরিম তাকওয়া সৃষ্টি
ঐক্যবদ্ধ বিশ্ব ভ্রাতৃত্ব খোদার সন্তুষ্টি।
– লেখক: ড. মুহা. আবুল কালাম আজাদ, ঝিলটুলী, ফরিদপুর

ড. আবুল কালাম আজাদ
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৪:৪৪ পিএম