খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

ধুলায় অ্যালার্জি? জানুন ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪১ এএম
ধুলায় অ্যালার্জি? জানুন ঘরোয়া সমাধান

শীতে রাস্তায় বের হলেই ধুলার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঘরেও থাকে ধুলার অত্যাচার।

অনেকের আবার ধুলায় রয়েছে অ্যালার্জির সমস্যা। যে কারণে নাক বন্ধ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়, হাঁচি-কাশি হয়, চোখ চুলকায় ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানিও হয়।

আসুন জেনে নেই শীতে ধুলায় অ্যালার্জির ঘরোয়া সমাধান:  

•    ঘর পরিষ্কার করার সময় হাঁচি-কাশি শুরু হলে মুখে একটি পরিষ্কার রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে নিয়ে কাজ করুন
•    ঘরের মেঝে, দেয়ালসহ প্রতিটি কোণা, বিছানা, জানালার পর্দা, সব ফার্নিচার পরিষ্কার রাখুন
•    কুকুর, বিড়াল বা পাখির লোম থেকেও অ্যালার্জি হয়, এগুলো থেকে দূরে থাকুন
•    রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে পাবলিক প্লেস (খোলা রাস্তা, বাজার, বাসস্ট্যান্ড) বাইকে বা বাসে চলাফেরার সময়
•    শীতে ধুলা থেকে অ্যালার্জির সমস্য বাড়ে, এসময়ে দিনে দু’ কাপ গ্রিন টি পান করলে উপকার পাওয়া যায়
•    কাশি হলে গরম পানিতে এক চা-চামচ মধু মিশিয়ে পান করুন
•    এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
এবার চায়ের মতো ছেঁকে পান করুন।

যদি অ্যালার্জির সমস্যা দু-একদিনেই ভালো না হয়ে যায়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাদ আসর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায়  স্থানীয় সিনিয়র সাংবাদিকসহ প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে ও প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক মো. ইনামুল খন্দকারের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ফরিদুল ইসলাম সাগর, উপজেলা প্রেসক্লাবে সহ- সভাপতি রাজিবুল হাসান, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেতু, সাংগঠনিক সম্পাদক উত্তম বকশিসহ সাংবাদিকবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের পর দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রমজানের এই পবিত্র মাসে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।

মধুখালী  উপজেলা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের  নগরকান্দা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫ টায় নগর প্রেসক্লাবের মিলনায়তনে  নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা প্রকৌশলী রেজোয়ান খান নাফিজ, নগরকান্দা উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,  সাবেক সভাপতি মাহাবুব আহাদ, সাংবাদিক বোরহান আনিচ, সহ- সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল খান জনি, মিজানুর রহমান মিজান, নিজাম নকিব, সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহিন, হাবিবুর রহমান পান্নু,  আরিফুজ্জামান হিমোন, শহিদুল ইসলাম শহীদ, নাসির হোসেন প্রমুখ।

ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন  নগরকান্দা উপজেলা মডেল মসজিদের পেশ ইমামা মাওলানা খালিদ হোসেন।

সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল 

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম
সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল 

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা -সালথা) সার্কেল মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবলুর রহমান খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্লা, উপজেলা জামায়াত ইসলামির আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সালথা প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন।