খুঁজুন
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগেন? মন ভালো রাখবেন যেসব কৌশলে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগেন? মন ভালো রাখবেন যেসব কৌশলে

অতিরিক্ত কাজের চাপ, কখনও ব্যক্তিগত সমস্যা, কখনও আবার খারাপ খবর দেখে মন খারাপ হয়ে যায়। জীবনে নেতিবাচক চিন্তা থাকেই। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এই ভাবনাগুলো বারবার মাথায় ঘুরতে থাকে। এমন হলে মন খারাপ, দুশ্চিন্তা, এমনকি ক্লান্তিও বেড়ে যায়। সারাক্ষণ যাতে নেতিবাচক চিন্তা মাথায় না থাকে সেজন্য কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-

সক্রিয় থাকুন। আপনি যদি সারাক্ষণ চুপচাপ বসে থাকেন, তাহলে নেতিবাচক চিন্তা আরও বেড়ে যাবে। প্রয়োজনে ঘরেই হাঁটাহাটি করুন, ঘর গোছান বা হালকা ব্যায়াম করুন। তাহলে মন অনেকটাই ফ্রেশ লাগবে।

নিজের পছন্দের কাজ করার চেষ্টা করুন। যেমন-গান শোনা, ছবি আঁকা, রান্না করা বা বই পড়া। এই ধরনের কাজ করলে মন অন্যদিকে চলে যায় এবং ধীরে ধীরে দুশ্চিন্তা কমে। ছোট কোনও কাজ শেষ করলেও নিজের ওপর একটা ভাল লাগা তৈরি হয়।

মোবাইল বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। সারাক্ষণ খবর বা অন্যদের জীবন দেখে তুলনা করলে নিজের মন আরও খারাপ হতে পারে। তাই নির্দিষ্ট সময় ঠিক করে মোবাইল ব্যবহার করুন, অযথা স্ক্রল করা থেকে বিরত থাকুন।

নেতিবাচক ভাবনা মাথায় এলে কারও সঙ্গে কথা বলুন। বন্ধু, পরিবার বা বিশ্বাসযোগ্য কারও কাছে নিজের মনের কথা বললে অনেকটাই চাপ কমে যায়। অনেক সময় শুধু কেউ মন দিয়ে কথা শুনলেই মনটা অনেক হালকা লাগে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ধীরে ধীরে শ্বাস নিন, তারপর ছাড়ুন। কয়েক মিনিট এভাবে করলে মন শান্ত হয়।

চাইলেও নেতিবাচক চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে নিয়মিত এই ছোট ছোট অভ্যাসগুলো করলে মন ধীরে ধীরে শক্ত হয় এবং চাপ সামলানো সহজ হয়ে যায়।

মনে রাখবেন, সমস্যা থেকে পালানো নয়, একটু থেমে নিজের মনকে সময় দেওয়া খুব জরুরি। তাহলেই নেতিবাচকতা কমে, আর জীবন অনেকটাই হালকা লাগে।

সূত্র : সমকাল

ফরিদপুরে বিয়ের প্রলোভনে ডেকে এনে মা-মেয়েকে হত্যা, গ্রেপ্তার প্রেমিক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
ফরিদপুরে বিয়ের প্রলোভনে ডেকে এনে মা-মেয়েকে হত্যা, গ্রেপ্তার প্রেমিক

ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় মা ও শিশু কন্যাকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে মো. উজ্জ্বল খান (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৭ মে) দুপুর ১টার দিকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস।

পুলিশ জানায়, নিহত জাহানারা বেগম (৩০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। তার পাঁচ বছর বয়সী মেয়ে সামিয়াসহ মরদেহ গত ১৪ মে কালিতলা এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন স্থান থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বজন মো. লালন মোল্লা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মো. আবুল বাশার মোল্লা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকার আমিনবাজার এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারার সঙ্গে উজ্জ্বল খানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল খান জাহানারাকে ফরিদপুরে নিয়ে আসেন।

গত ৪ মার্চ রাতে কালিতলা এলাকার একটি নির্জন ছাপড়া ঘরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল খান প্রথমে জাহানারাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাস্থলে থাকা শিশু সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়।

হত্যার পর অভিযুক্ত নিজ বাড়ি থেকে কোদাল এনে ছাপড়া ঘরের পাশে পৃথক দুটি গর্ত খুঁড়ে মা-মেয়ের মরদেহ মাটি চাপা দেয় বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত বোরকা, ওড়না, নেকাব, শিশু সামিয়ার পোশাক, একটি মালা, আসামির ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও কোদাল উদ্ধার করা হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় স্বামী নুরজামাল মিয়াকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার টেউটাখালী গ্রামের বাসিন্দা নুরজামাল মিয়ার সঙ্গে প্রায় ৮ বছর আগে একই এলাকার মুর্শিদা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী নুরজামাল বিভিন্ন অজুহাতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

অভিযোগে বলা হয়, নুরজামাল মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। সংসার চালানোর পাশাপাশি স্ত্রীর বাবার বাড়ি থেকে একাধিকবার টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। এ সময় ভুক্তভোগীর পরিবার কয়েক দফায় প্রায় সাড়ে তিন লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৪ মে রাতে আরো ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর শুরু করেন নুরজামাল। একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘরের ভেতর আটকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে টয়লেটের সেপটি ট্যাংকির মধ্যে ফেলে রেখে স্বামী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় মুর্শিদা বেগমকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা ফজলু মোল্লা সদরপুর থানায় নির্যাতন ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নুরজামাল মিয়াকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন বলেন, যৌতুকের দাবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে এ রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদালত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড প্রদান করেছেন।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আফ্রিকার দেশ তিউনিসিয়া ও ইউরেশীয় দেশ তুরস্ক। আগামী ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিকভাবে সবার আগে এই ঘোষণা দেওয়া দেশ হিসেবে তিউনিসিয়াই বিশ্বে প্রথম।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন।

যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।
তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।