ফরিদপুর মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে’ পালিত
ফরিদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর ফরিদপুর জেলা শাখা ও কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণ ও কনফারেন্স রুমে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসাসেবার সার্বিক মানোন্নয়ন, জটিল রোগ নির্ণয় এবং আধুনিক রোগী-কেন্দ্রিক চিকিৎসাব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা।
তারা বলেন, সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের সমন্বিত চিকিৎসা ও রোগীর সার্বিক সুস্থতা নিশ্চিত করতে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন, গবেষণা এবং রোগী-কেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায় ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কৃষ্ণ কুন্ডু, সহকারী পরিচালক ডা. ওমর ফয়সাল এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহিনুজ্জামানসহ কলেজ ও হাসপাতালের শিক্ষক এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন