খুঁজুন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২

শপথের পর এবার অধিবেশন—কবে বসছে সংসদ?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ এএম
শপথের পর এবার অধিবেশন—কবে বসছে সংসদ?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি।

সংবিধান অনুযায়ী, নির্বাচন হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে। বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে সেটি দেখা গেছে। দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি। কারণ, একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ওই বছরের ২৯ জানুয়ারি। এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হবে না।

সংসদ সচিবালয় সূত্র বলেছে, প্রথম অধিবেশন বসা নিয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, ‘অধিবেশন বসার বিষয়ে কোনো নির্দেশনা আমরা পাইনি।’ ২৬ ফেব্রুয়ারি অধিবেশন বসা নিয়ে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এখনো শুনিনি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।’

খ্যাতির চেয়েও বড় পরিবার—শাহরুখ খানের জীবনের আসল গল্প

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ এএম
খ্যাতির চেয়েও বড় পরিবার—শাহরুখ খানের জীবনের আসল গল্প

রুপালি পর্দার মত নিজের পরিবারেও ‘হিরো’ বলিউডি নায়ক শাহরুখ খান। তিনি যে কেবল একজন তারকা হিসেবে ‘অসাধারণ জীবন কাটাচ্ছেন’ তা নয়, পিতৃত্ব নিয়েও তৃপ্ত ‘বলিউড বাদশা’।

নিজেকে আরিয়ান, সুহানা ও আব্রামের ‘গর্বিত বাবা’ বলে মনে করেন। তার জীবন এবং পছন্দের ব্যাপারে সন্তানদের প্রভাব যে কতটুকু, তা নিয়েও অকপট শাহরুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনে সন্তানদের প্রভাব নিয়ে কথা বলেছেন ‘কিং খান’।

শাহরুখের ভাষ্য, এখনো ব্যক্তিগত এবং পেশাগত বিষয়ে পরিবার তাকে নির্দেশনা দেয়।

“সন্তানরাই আমার সেরা সমালোচক। পরিবারই আমাকে পথ দেখায়, যত ব্যস্তই থাকি না কেন, তারাই আমাকে মাটিতে রাখে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করিয়ে দেয়।”

উত্তরাধিকার নিয়ে নিজের ধারণাও তুলে ধরেন শাহরুখ।

‘পাঠান’ তারকার ভাষায়, “শুধু পেশাগত সাফল্য দিয়েই নয়, পরিবারের সাথে মূল্যবোধ এবং নানা স্মৃতি ভাগাভাগি করার মধ্যে দিয়েও আমি একে সংজ্ঞায়িত করতে পারি। উভয়ের ভারসাম্য রাখতে হবে। আমি আমার আবেগ আর কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বাবা হওয়ার নির্মল আনন্দগুলোকে কখনোই হারিয়ে ফেলি না।”

আরিয়ানের সাথে কাজ

‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে শাহরুখ তনয় আরিয়ান খানের। এর আগে বাবা-ছেলে মিলে কাজ করেছেন ‘দ্য লায়ন কিং’য়ে। ১৯৯৩ সালের অ্যানিমেটেড এই ক্লাসিক নতুন করে জন ফ্যাব্রো নির্মাণ করেন ২০১৯ সালে। যেখানে মুফাসা চরিত্রে শাহরুখ আর সিমবা চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান।

সেই অভিজ্ঞতাও স্মরণ করেছেন শাহরুখ।

“‘দ্য লায়ন কিং’ যখন মুক্তি পায়, সময়টা এখনো মনে আছে আমার, কীভাবে এর চরিত্রগুলো আর সাউন্ডট্র্যাকে মুগ্ধ হয়েছিলাম। ছেলেমেয়েরা যখন বড় হচ্ছিল, তখন এটি আমাদের রাতে দেখার মতো অন্যতম সিনেমা হয়ে উঠেছিল। তাদের সাথে এর জাদু ভাগাভাগি করা আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। তারপর থেকে, সম্পর্কটা আরো গভীর হয়েছে। আমার সন্তানরাই এই গল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।”

সন্তানদের বেড়ে ওঠা নিয়েও তৃপ্ত শাহরুখ।

‘ডিডিএলজে’ (দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে) তারকা বলেন, “আমি সন্তানদের নিয়ে খুবই গর্বিত। পারফরমার এবং ব্যক্তি হিসেবে তাদের বেড়ে উঠতে দেখাটাও আমার জন্য সৌভাগ্যের।”

সৃজনশীর বিষয়ে সন্তানদের সঙ্গে কাজের বিষয়ে তিনি বলেন, “কণ্ঠ দেওয়াটা সবসময়ই মজার। …আমি তাদের শুধু দেখিয়ে দিয়েছি, তারা নিজেদের কৌতুহল আর কল্পনার মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গির দিকে আমার চোখ খুলে দিয়েছে।”

শৈশবের কথাও উঠে আসে সাক্ষাৎকারে।

শাহরুখ বলেন, “আমার বাবা আমার প্রতি ভালোবাসা দেখাতে কার্পণ্য করেননি। আশা করি, আমি একইভাবে আমার সন্তানদের নিজস্ব পথে হাঁটার স্বাধীনতা ও সুযোগ তৈরির পথ দেখাতে পারব।”

মুম্বাইয়ের শুরুর দিনগুলো

মুম্বাইয়ের শুরুর দিনগুলোও ভোলেননি শাহরুখ।

“যখন আমি প্রথম মুম্বাইয়ে আসি, একদিন জলের ধারে দাঁড়িয়ে ছিলাম, অল্প নিশ্চয়তা আর বিশাল আশা নিয়ে। ভাবছিলাম, আমি কী হতে চাই। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে।

“সমুদ্র আপনাকে নত হতে শেখাবে। আপনি অনুধাবন করতে পারবেন, সবকিছু আপনার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। সেই বিশালতা মনে করিয়ে দেবে, আপনার চাইতে বিশাল অনেক কিছুই আছে। বড় স্বপ্ন দেখা এবং কিছু ছেড়ে দেওয়ার মধ্যে ভারসাম্য রেখেই বছরের পর বছর ধরে চলছি।”

সামনে আসতে চলেছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমা। ডিসেম্বরে এটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এই সিনেমাতেই প্রথমবারের মত মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে।

বাজারে আসছে নতুন আইফোন, কত হতে পারে দাম?

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ এএম
বাজারে আসছে নতুন আইফোন, কত হতে পারে দাম?

বাজারে আসছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭-এর নতুন মডেল। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দামও সামনে এসেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচন করতে পারে বলে অ্যাপল এমন তথ্য জানিয়েছিল। নতুন এই মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। গত বছর আইফোন ১৬ই-ও একই দামে বাজারে এনেছিল অ্যাপল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে র‌্যাম চিপের ঘাটতির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ফিচারের দিক থেকে আইফোন ১৭ই অনেকটাই আইফোন ১৬ই-এর মতো হতে পারে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার করা হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপসেট। পাশাপাশি নতুন মডেলে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের আপগ্রেড না থাকায় আগের মতোই দাম ধরে রাখা সম্ভব হচ্ছে অ্যাপলের জন্য।

তবে আইফোন ১৭ই সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সত্যিই ১৯ ফেব্রুয়ারি উন্মোচিত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল আইফোন ১৬। সেই হিসেবে ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণ আসা অস্বাভাবিক নয়। নতুন মডেলে চিপসেটে বড় পরিবর্তন আসতে পারে, যেখানে এ১৯ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ম্যাগসেফ চার্জিং সুবিধাও যুক্ত হতে পারে, যা আগের মডেলে ছিল না।

সূত্র : জিও নিউজ

স্বপ্নদোষে কি রোজা ভেঙে যায়? জানুন সঠিক ইসলামি বিধান

আবু সাঈদ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ এএম
স্বপ্নদোষে কি রোজা ভেঙে যায়? জানুন সঠিক ইসলামি বিধান

রমজানে রাতের ঘুমে ঘাটতি থাকে। সেজন্য দিনের বেলা কমবেশি ঘুমিয়ে নিতে হয়। এ সময় কারো স্বপ্নদোষও হতে পারে। স্বপ্নদোষে গোসল ফরজ হয়। রোজার কোনো সমস্যা হয় না।

একটি হাদিসে আছে, তিনটি বস্তু রোজা ভঙের কারণ নয়; বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (মুসনাদে বাযযার, হাদিস ৫২৮৭; নসবুর রায়াহ ২/৪৪৭; মাজমাউয যাওয়ায়েদ ৩/১৭০; জামে তিরমিজি, হাদিস ৭১৯; সুনানে কুবরা, বাইহাকি : ৪/২৬৪)

তবে কেউ কেউ মনে করেন, রমজানে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। তাদের এই ধারণা সঠিক নয়। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গা যাবে না।

অবশ্য রমজানের সময় দিনের বেলা সহবাস করা নিষেধ। কেউ যদি দিনের বেলা সহবাস করে, তাহলে উভয়েরই রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে তাদের কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে।

একটি দীর্ঘ হাদীসে আছে, এক ব্যক্তি রাসুল সা.-এর নিকট এসে বলল, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসুল সা. তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি : ৬৭০৯; জামে তিরমিজি : ৭২৪; মুসান্নাফে আবদুর রাযযাক ৭৪৫৭; মুসনাদে আহমদ ২/২৪১)

মুহাম্মাদ ইবনে কা’ব রা. বলেন, রাসুল সা. ওই ব্যক্তিকে (যে স্ত্রীসহবাসে লিপ্ত হয়েছিল) কাফফারা আদায়ের সাথে কাজা আদায়েরও আদেশ করেছিলেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ৭৪৬১; আলবাহরুর রায়েক : ২/২৭৬)

উল্লেখ্য, সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনো ভালোভাবে আলো ছড়ায়নি এ ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা-কাফফারা দুটিই জরুরি হবে। (সুরা বাকারা : ১৮৭; মাআরিফুল কুরআন ১/৪৫৪-৪৫৫)