চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
ফরিদপুরের চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ওইদিন উপজেলা প্রশাসনের পক্ষ অনুষ্ঠিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন- চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মো. ফখরুজ্জামান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য এজিএম বাদল আমিন, মুঞ্জুরুল হক মৃধা, যুবদল সভাপতি মো. জাফর হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও নানা শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন
Array