মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাদ আসর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় স্থানীয় সিনিয়র সাংবাদিকসহ প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে ও প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক মো. ইনামুল খন্দকারের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ফরিদুল ইসলাম সাগর, উপজেলা প্রেসক্লাবে সহ- সভাপতি রাজিবুল হাসান, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেতু, সাংগঠনিক সম্পাদক উত্তম বকশিসহ সাংবাদিকবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পর দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রমজানের এই পবিত্র মাসে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
মধুখালী উপজেলা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
Array