ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের যৌথ অংশগ্রহণে র্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা শাহীনুজ্জামান এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বাসা-বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জোরালো আহ্বান জানান।
এ সময় বক্তারা ডেঙ্গুর যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে সতর্ক ও সচেতন করেন।

আপনার মতামত লিখুন
Array