খুঁজুন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র, ১৪৩২

ভাবনায় ডুবে যাচ্ছেন? অতিরিক্ত চিন্তা থামানোর ৬ সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ এএম
ভাবনায় ডুবে যাচ্ছেন? অতিরিক্ত চিন্তা থামানোর ৬ সহজ কৌশল

আমাদের মনের অবস্থাই ঠিক করে দেয় দিনটা কেমন যাবে। মন শান্ত থাকলে কাজ করা সহজ হয়, সম্পর্ক ভালো থাকে, ঘুমও ঠিক হয়। কিন্তু দুশ্চিন্তা শুরু হলে চিন্তা বাড়তে থাকে, মাথা ভার লাগে, মন অস্থির হয়ে যায়। এ অবস্থায় একটু ভিন্নভাবে জীবনকে দেখার দরকার হয়।

জাপানি সংস্কৃতিতে এমন কিছু সহজ অভ্যাস আছে, যেগুলো নিয়মিত চর্চা করলে মন ধীরে ধীরে হালকা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত চিন্তা কমানোর এমন ৬টি কৌশল।

শোগানাই : যা বদলানো যাবে না, তা মেনে নেওয়া

জাপানিদের একটি বিশ্বাস হলো, যেটা বদলানোর ক্ষমতা আমাদের নেই, তা নিয়ে চিন্তা করে লাভ নেই।

ধরুন কোনো ভুল হয়ে গেছে বা ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করছেন। তখন নিজেকে মনে করিয়ে দিন, শোগানাই। এই বিষয়ে এখন কিছু করার নেই। সামনে এগোতেই হবে। নিজেকে ক্ষমা করতে শিখলে মন অনেকটাই হালকা হয়।

শিরিন ইয়োকু : প্রকৃতির মাঝে সময় কাটানো

মাথা যখন চিন্তায় ভরে যায়, তখন ঘরে বসে না থেকে বাইরে বের হওয়াই ভালো।

কাছের কোনো পার্কে একটু হাঁটুন। গাছের দিকে তাকান, পাখির ডাক শুনুন, বাতাসের স্পর্শ অনুভব করুন। জাপানিরা একে বলে শিরিন ইয়োকু, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে থাকা। এটি খুব দ্রুত মনকে শান্ত করে।

নেনবুতসু : একটি শান্ত শব্দ বারবার বলা

মন শান্ত করার জন্য একটি শব্দ বা বাক্য বেছে নিন। যেমন—আল্লাহু আকবর, ওম, শান্তি বা ধন্যবাদ। এই শব্দগুলো মনে মনে বা আস্তে করে বারবার বলুন। শব্দের পুনরাবৃত্তি মনকে ব্যস্ত রাখে এবং অকারণ চিন্তা কমিয়ে দেয়।

জাজেন : নীরবে বসে থাকা

প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নিজের জন্য রাখুন।

চোখ বন্ধ করে চুপচাপ বসুন। গভীর শ্বাস নিন, আবার ছেড়ে দিন। অন্য কিছু ভাবার দরকার নেই। শুধু নিজের শ্বাস নেওয়ার অনুভূতিতে মন দিন। এই অভ্যাস মাথার ভেতরের অস্থির চিন্তাগুলো ধীরে ধীরে থামাতে সাহায্য করে।

গামন : ধৈর্য ও সহ্যশক্তি বাড়ানো

জীবনের সব কিছু আমাদের ইচ্ছেমতো হয় না। এটা মেনে নেওয়াটাও এক ধরনের শক্তি। গামন শেখায়, সময়টা কঠিন হলেও এটি স্থায়ী নয়। ধৈর্য ধরে থাকলে পরিস্থিতি বদলাবে। এই মানসিকতা মানুষকে ভেতর থেকে আরও শক্ত করে তোলে।

ওয়াবি সাবি : অসম্পূর্ণতাকে গ্রহণ করা

জীবনে সব কিছু নিখুঁত হবে না, আর সেটাই স্বাভাবিক।

ওয়াবি সাবি শেখায় ছোট ছোট সুন্দর মুহূর্ত খুঁজে নিতে। পুরনো একটি কাপ, জানালা দিয়ে ঢুকে পড়া আলো, বৃষ্টির শব্দ। এসব সাধারণ জিনিসের মাঝেই লুকিয়ে থাকে প্রশান্তি। জীবনকে যেমন আছে, তেমনভাবেই গ্রহণ করতে শেখায় এই ভাবনা।

মন শান্ত রাখার চাবিকাঠি আসলে আমাদের হাতেই। এই ছয়টি জাপানি অভ্যাস ধীরে ধীরে দৈনন্দিন জীবনে আনতে পারলে চিন্তা অনেকটাই কমবে, মনও থাকবে হালকা।

মনে রাখবেন, মন ভালো থাকলেই জীবন সুন্দর।

সূত্র : মিডিয়াম

ঈদের সাত দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:৫৪ এএম
ঈদের সাত দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার (২৩ মার্চ)। গত মঙ্গলবার (১৭ মার্চ) এ থেকে ছুটি শুরু হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত খুলেছে। অফিস চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত।

ছুটি শেষে কর্মজীবী মানুষ বাস, ট্রেন, লঞ্চে এবং ব্যক্তিগত বাহনে বাড়ি থেকে ফিরেছেন।

গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের পাঁচ দিন ছুটি নির্ধারণ করা ছিল। পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ঈদের ছুটি ছিল মোট সাত দিন।

গত ৫ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শবে কদরের একদিনের ছুটির পর ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়।

রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

আর গণমাধ্যমকর্মীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি পেয়েছিলেন পাঁচ দিন।

ইরানের সঙ্গে চুক্তি হলে তেলের দাম কমে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৪৭ এএম
ইরানের সঙ্গে চুক্তি হলে তেলের দাম কমে যাবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার মতো কোনো চুক্তি হলে তেলের দাম হুড়মুড় করে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলা এবং এরপর ইরানের প্রতিশোধমূলক আঘাতে যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে।

ইরান তার জাতীয় নিরাপত্তার স্বার্থে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার কারণে সে পথে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে।

এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলছেন, আমাদের একটি চুক্তি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।

অবশ্য তিনি এ-ও যোগ করেন, কোনো কিছুর নিশ্চয়তা নেই; আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুদ্ধ শেষ করার জন্য দুই দেশ ১৫টি দফা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র বর্জন ‘এক, দুই ও তিন নম্বর’ দফা।

ডোনাল্ড ট্রাম্প আরও বলছেন, তিনি ইরানে ‘শাসনব্যবস্থার বড় পরিবর্তন’ দেখতে চান।

এর আগে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান বৈরিতা পুরোপুরি নিরসনের বিষয়ে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান বৈঠক ও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (২২ মার্চ) ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালি সব জাহাজের জন্য পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান।

অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘সম্পূর্ণ ধ্বংস করে দেবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর জবাবে ইরান জানায়, প্রতিশোধ হিসেবে তারা হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে। এই প্রণালির মাধ্যমে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। পাশাপাশি ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাতেও হামলার হুমকি দেয় তেহরান।

সোমবার ইসলামির রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওয়াশিংটন যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোয় বিদ্যুৎ সরবরাহকারী সব অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এ ছাড়া যেখানে আমেরিকার অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি খাতে অংশীদারিত্ব রয়েছে, সেসব অবকাঠামোতেও হামলা চালানো হবে।

এদিকে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল সতর্ক করে বলেছে, দেশটির দক্ষিণ উপকূল বা দ্বীপগুলোতে কোনো হামলা হলে উপসাগরীয় নৌপথ বিচ্ছিন্ন করতে সমুদ্রে মাইন পেতে দেওয়া হবে।

তাসকিন-নাইমার ‘অজানা’ রোমাঞ্চকর প্রেমের গল্প

খেলা ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:১১ এএম
তাসকিন-নাইমার ‘অজানা’ রোমাঞ্চকর প্রেমের গল্প

তাসকিন আহমেদ এবং সৈয়দা নাইমা রাবেয়া পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৭ সালে। দুজনের একসাথে পথচলা অবশ্য আরও আগেই শুরু হয়েছিল। একসাথে স্কুলে পড়া থেকে এখন জীবনের পথেও একসাথে এগোচ্ছেন তাসকিন-নাইমা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দুজনের একসাথে পথচলার পুরো গল্পটা শেয়ার করেছেন তারা। তাসকিনের ছোট বোন রাজার জন্মদিনের অনুষ্ঠানে ২০১০ সাল থেকে নাইমার প্রতি ভালো লাগা শুরু তাসকিনের। যা পূর্ণতা পেয়েছে ২০১৭ সালে এসে।

নিজেদের চেনা জানার ব্যাপারে তাসকিন বলেন, ‘আমরা একসাথে স্কুলে পড়তাম। ভালো লাগা শুরু হয়েছে আমার ছোট বোন রোজার জন্মদিনে বোরকা ছাড়া প্রথম দেখার পর। তখন মনে হল এখন তো সুন্দর লাগতেছে। আমি তখন অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু একমাত্র ছেলে। যদিও তখনও অনেক ছোট, অনূর্ধ্ব-১৯ খেলতাম। এরপর থেকে ফোনে কথা শুরু। আমি যেহেতু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতাম, পড়া নেওয়া, সিলেবাস নেওয়া (এসব নিয়ে কথা হত)।’

তাসকিন আরও বলেন, ‘শুকরিয়া যে সৎ একজন জীবনসঙ্গী পেয়েছি। ২০১৪ সালে অভিষেক হওয়ার পর থেকে ভালো সময় যাচ্ছিল ২০১৫ সালে বিশ্বকাপে ভালো করলাম। ২ বছরের মধ্যে ১৫-১৬টা এন্ডোরসমেন্ট পেয়ে গেলাম। আমার মনে হচ্ছিল ‘ওয়াট এ লাইফ!’

এরপর নাইমা বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে যখন স্যুট দেয়, তখন সে বাসার নিচে গিয়েছিল মিট করতে, দেখা করতে, যে দেখো।’ তাসকিনের প্রতি নারী ভক্তদের ভালো লাগার ব্যাপারটিও ভালোই জানেন নাইমা। এ ব্যাপারে নাইমা বলেন, ‘একটা সময় অনেক (নারী ভক্তকে ফেসবুক থেকে) ব্লক করতে হয়েছে। ২০ জনের বেশি (নারীভক্তকে) ব্লক করা হয়েছে একদিন।’