সদরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সদরপুর উপজেলার বিভিন্ন মোড়ে অটো ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের হাতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর পক্ষ থেকে এ খাবার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা মোতালেব পেয়াদা, সুইট আলম মোল্যা, কবির বেপারি, স্বপন মাতুব্বর, মিঠুন আহমেদ, সাহেব বেপারি, খোকন খান ও সোহাগ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজিজুল ইসলাম নান্নু বলেন, ‘জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।’
বিশেষ করে অটো ও ভ্যানচালকসহ দিনমজুর মানুষেরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই খাবার বিতরণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত চেষ্টা করবো।

আপনার মতামত লিখুন