খুঁজুন
, ,

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (০৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়কের সামনে থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিভিন্ন এলাকা থেকে সমাবেশ ও র‌্যালিতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ নেয়।

র‌্যালির পূর্বে এক সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গীর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইউসুফের বড় কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, জেলা তাঁতী দলের সদস্য সচিব শাহেদা বেগম, মৎস্যজীবী দলের সদস্য সচিব খাইরুল আলম চুন্নু, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

অপরদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বুধবার বিকেল ৪টার দিকে জেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে জনতা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সমাবেশে গত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে ‌ বিএনপি নেতাকর্মীদের উপর ‌ নির্যাতন চালিয়েছে‌। তারা বিরোধী দলের আন্দোলনকে নস্যাৎ করার জন্য দমন পীড়ণ নীতি অবলম্বন করেছেন। যে কারণে ‌ অনেক বিএনপি নেতাকর্মীকে হয়রানি শিকার হতে হয়েছে। অনেকের প্রাণ দিতে হয়েছে। একের পর এক মিথ্যা মামলায় ‌দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ‌ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন ‌ বেগম খালেদা জিয়া ‌ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হবে। আর তাই আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য ‌ সবাইকে সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফরিদপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: অস্ত্র-মাদক উদ্ধারে জোর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: অস্ত্র-মাদক উদ্ধারে জোর

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

​সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।

​সভায় পুলিশ সুপার দ্রুত মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

​এ সময় জেলা পুলিশ এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদরপুরে আড়িয়াল খাঁর ভাঙন থেকে সড়ক রক্ষায় বৃক্ষরোপণ করল ছাত্রদল

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সদরপুরে আড়িয়াল খাঁর ভাঙন থেকে সড়ক রক্ষায় বৃক্ষরোপণ করল ছাত্রদল

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে ইটের সড়ক রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ওই সড়ক ছাড়াও উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে আরও এক হাজারের বেশি গাছের চারা রোপণ করেছে সংগঠনটি।

গত এক সপ্তাহ ধরে চলা এ বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার (১৮ আগস্ট) শেষ হয়। সরেজমিনে দেখা যায়, সড়কটি রক্ষায় ইউনিয়নের হাকিমনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে দুর্বারটেক ট্রলারঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

চরনাসিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রোকন উদ্দীনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সদরপুর উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মাহমুদ, সদরপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিম সিয়াম, ছাত্রদল নেতা তরিকুল, হাবিব, আসিফ, আনিস ও অনিকসহ নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মাহমুদ জানান, নদীভাঙন থেকে সড়ক রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই আমরা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। ছাত্রদল মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখতে চায়।

হামিম সিয়াম বলেন, গত কয়েক দিনে প্রায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। রোপণ করা গাছগুলো যাতে নষ্ট না হয়, সেদিকেও নজর রাখা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় পদ গেল জামায়াত নেতার

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় পদ গেল জামায়াত নেতার

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠায় মো. ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে ছিলেন।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ও পৌর জামায়াত নেতারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

​ইনামুল মোল্লা পৌরসভার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী বাজারের ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতাল’-এ রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ওই পৌরসভার কুটিপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চালিয়ে আসছিলেন ইনামুল। সম্প্রতি তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

​হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ভুক্তভোগী প্রবাসী মোবাইল ফোনে কল করে ইনামুলের বিরুদ্ধে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তোলেন। তবে বিষয়টি সম্পর্কে জানা ছিল না বলে তিনি ওই প্রবাসীকে জানান।

​এদিকে ঘটনার পর থেকে জামায়াত নেতা ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ রয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

​বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, “প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়ায় প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ইনামুল মোল্লাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্পূর্ণ তদন্ত শেষে অভিযোগের সতত্যা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন কখনো নেবে না।”