খুঁজুন
সোমবার, ৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভাঙ্গায় খেলাফত প্রতিষ্ঠার দাবীতে খেলাফত মজলিসের জনসভা

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ণ
ভাঙ্গায় খেলাফত প্রতিষ্ঠার দাবীতে খেলাফত মজলিসের জনসভা

ফরিদপুরের ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের উদ্যোগে খেলাফত প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিকেলে চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংগঠনটির ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা কমিটির সহ-সভাপতি হাফেজ মাহবুবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের জেলা কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী বক্তব্য প্রদান করেন। এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পৌর কমিটির সভাপতি হাফেজ নূর মোহাম্মদ বাচ্চু মোল্লা, সদরপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. জাকারিয়া, ভাঙ্গা উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের সাবেক এমপি সাহেব এই চরাঞ্চলে এসেছিলেন বলে এখানকার মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন হয়েছিল। যদি ইসলামী দল ক্ষমতায় আসে, এ আসনে যদি সমস্ত ইসলামী দলের পক্ষ থেকে এমপি হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যকে চলমান অবস্থা ও পূর্বের অবস্থা বহাল রাখবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বিগত এক বছরের বেশী সময় ধরে এ অঞ্চলের বিভিন্ন স্থানে বিচরণ করেছি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দাওয়াত দিয়েছি। আজ আমার এ অঞ্চলের মানুষের কাছে এসেছি, আমার অঞ্চলের মানুষ যেভাবে সাড়া দিয়েছে তাতে আমার বুক ভরে গেছে। আমি আশা করি আগামী দিনে এ অঞ্চলের মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হয়ে তিন থানা মিলে, তথা এ আসনের সমস্ত জায়গায় তারা বিচরণ করে মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে আগামী জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকের যেভাবে জয় জয় আসে তারা সেভাবেই কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, আমি আশা করি আমার এই ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের সমস্ত জনগণ বিগত সতেরো বছরে বার বার তারা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা, যতটুকু চাহিদা তারা প্রাপ্ত হয়েছে তার চেয়ে ইনশাআল্লাহ শতভাগ বেশী তারা পাবে যদি ইসলামী দল ক্ষমতায় আসে। সাধারণ কিছু মানুষ মনে করে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য চাপ হয়ে যাবে। আসলে এটা ভুল ধারণা। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে, ইসলাম সমাজ প্রতিষ্ঠা করতে এসেছে, ইসলাম এদেশ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম উৎখাত করতে এসেছে। বিগত একটি বছরে বিভিন্ন দল
তাদের নীতি – আদর্শে যে কার্যক্রম চালিয়েছে তাতে ইসলামী দলের কোন বিকল্প নেই। কারণ ইসলামী দলের এমন কোন বদনাম ছড়ায়নি তারা কোথাও টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, পাথর দিয়ে থেতলে মানুষ হত্যা করেছে। ইসলামী দলের যে সকল নেতা আগামীতে নির্বাচন করতে যাচ্ছে তারা মানুষের সেবা ও কল্যাণ নিয়ে ভাবে। তারা আল্লাহকে ভয় পায়। তারা কোন দিন মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারে না, তারা মানুষকে পুলিশ দ্বারা হয়রানি করতে পারে না, তারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে জানে না।’

তিনি তার নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো এ আসনের সমস্ত জনগণ ও আমার এলাকার সমস্ত জনগণকে, যাতে আমি আগামী নির্বাচনে আপনাদের ভোট দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করে যেতে পারি, সুন্দর একটি সমাজ উপহার দিতে পারি, এদেশ থেকে মাদক, সন্ত্রাস উৎখাত করে সুন্দর একটি দেশ আপনাদের উপহার দিতে পারি এবং সুন্দর মডেল ফরিদপুর ৪ উপহার দিতে পারি।’

মধ্যবিত্তদের জন্য আবাসন ঋণে আসছে বাংলাদেশ ব্যাংকের যে সুখবর?

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ
মধ্যবিত্তদের জন্য আবাসন ঋণে আসছে বাংলাদেশ ব্যাংকের যে সুখবর?

মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজের একটি ফ্ল্যাট কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

একই সঙ্গে সিঙ্গেল ডিজিট সুদে (১০ শতাংশের নিচে) দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু এবং বিশেষ হাউজিং তহবিল গঠনের দাবি জানিয়েছেন আবাসন খাতের উদ্যোক্তারা।

রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সংকট, বিনিয়োগের পরিবেশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণের ব্যবস্থা করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন পূরণ হবে। একইসঙ্গে দেশের অন্যতম বড় কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাত নতুন গতি পাবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, স্বল্পসুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু করা গেলে আবাসন খাত যেমন উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষের জন্য নিজস্ব বাসস্থান অর্জনও সহজ হবে।

অন্যদিকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা জরুরি। এ জন্য স্বল্পসুদের হাউজিং ঋণের সুযোগ সারা দেশে সম্প্রসারণ করতে হবে।

জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য অনেক খাতের তুলনায় এর সুদের হার তুলনামূলক কম থাকে। বর্তমানে অনেক ক্ষেত্রে আবাসন ঋণের সুদের হার অন্যান্য ঋণের চেয়ে প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।

গভর্নর জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ আরও সহজ হবে।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

 

হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ও রিস্টোর সমস্যার সমাধানে কী করবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ও রিস্টোর সমস্যার সমাধানে কী করবেন?

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে বর্তমানে হোয়াটসঅ্যাপ অন্যতম জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন এ প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ বার্তা, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান করা হয়। তবে ফোন হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা নতুন ডিভাইসে পরিবর্তনের সময় এসব তথ্য হারানোর আশঙ্কা থাকে। এ কারণে অনেক ব্যবহারকারী নিয়মিত চ্যাট ব্যাকআপ করে তথ্য নিরাপদে সংরক্ষণ করেন।

তবে কখনও কখনও প্রযুক্তিগত সমস্যার কারণে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ বা রিস্টোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে সমস্যার সমাধান করা সম্ভব।

প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন, কারণ অনেক সাময়িক ত্রুটি এভাবে দূর হয়ে যায়। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে। দুর্বল ওয়াই-ফাইয়ের পরিবর্তে অন্য কোনো নির্ভরযোগ্য নেটওয়ার্ক বা মোবাইল ডেটা ব্যবহার করা যেতে পারে।

এছাড়া ফোনে পর্যাপ্ত স্টোরেজ ও পর্যাপ্ত চার্জ থাকা জরুরি। প্রয়োজনে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করতে হবে এবং ফোন চার্জে রাখতে হবে। সমস্যা অব্যাহত থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ‘ফোর্স স্টপ’ করে পুনরায় চালু করা যেতে পারে। ডুয়াল সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ব্যবহৃত নম্বরের সিমটি সক্রিয় আছে কি না সেটিও যাচাই করা প্রয়োজন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে সার্ভিসেস আপডেট রাখা গুরুত্বপূর্ণ, কারণ হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ব্যবস্থা গুগল ড্রাইভের সঙ্গে সংযুক্ত। পুরোনো সংস্করণের কারণে ব্যাকআপে সমস্যা দেখা দিলে সেটিংস থেকে গুগল প্লে সার্ভিসেস সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে হবে। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করার পরামর্শও দেওয়া হয়।

ব্যাকআপের সময় কোনো ত্রুটি বার্তা দেখা দিলে অ্যাপের প্রয়োজনীয় পারমিশনগুলো সক্রিয় আছে কি না তা পরীক্ষা করতে হবে। বিশেষ করে স্টোরেজ বা ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি চালু থাকা জরুরি। পাশাপাশি গুগল অ্যাকাউন্ট সিঙ্ক করে নেওয়া যেতে পারে। তাতেও কাজ না হলে গুগল অ্যাকাউন্টটি ফোন থেকে সরিয়ে আবার যুক্ত করে হোয়াটসঅ্যাপে পুনরায় সেটআপ করতে হবে।

সবশেষে, কোনো কারণে ব্যাকআপ ফাইল ক্ষতিগ্রস্ত বা ‘করাপ্টেড’ হয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে। সাধারণত ব্যাকআপ চলাকালে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া, অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ক্ষতিকর ফাইলের কারণে এমন সমস্যা দেখা দেয়। তাই ব্যাকআপ নেওয়ার সময় সবসময় স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

সূত্র : যুগান্তর

 

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা জরুরি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা জরুরি?

বাজারে হিমসাগরসহ বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাচ্ছে। আমের এই মৌসুমে সবার বাসায়ই আম থাকে। অনেকে তিন বেলায় প্রিয় ফলটি খেতে ভালোবাসেন। পাকা আম কাটার আগে অনেকেই পানিতে ভিজিয়ে রাখেন না। এটি ভুল। আম কাটার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার উপকারিতার কথা বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে। 

পাকা আম কাটার আগে পানিতে ভিজিয়ে রাখবেন কেন?

আম পরিষ্কারের জন্য পানিতে ভিজিয়ে রাখা জরুরি। শুধু ধুয়ে নিলে খোসায় থাকা জীবাণু পরিষ্কার হয় না। গাছের ফলন বৃদ্ধির জন্য এবং পোকামাকড় তাড়ানোর জন্য রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। সেগুলো আমের খোসাতে থেকে যায়। আম পানিতে  ভিজিয়ে রাখলে সেই সব কীটনাশক, রাসায়নিক বেরিয়ে যায়।

কীটনাশক সাফ হলেও আমে থাকা অ্যান্টি-নিউট্রিয়েন্টও বিপজ্জনক হতে পারে। আমের খোসায় ফাইটিক অ্যাসিড নামের অ্যান্টি-নিউট্রিয়েন্ট রয়েছে। এই ধরনের উপাদান আমের পুষ্টি শোষণে বাধা হয়ে দাঁড়ায়। তাই আম খেয়েও এর কোনও পুষ্টিগুণ পাবেন না। আম পানিতে ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। এতে আমের ভিটামিন এবং খনিজ শরীর সহজে শোষণ করতে পারে।

ফাইটিক অ্যাসিডের পাশাপাশি আমের খোসায় এমন অনেক উপাদান থাকে যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া আম খেলে শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় এবং পেটের গণ্ডগোল দেখা দেয়। আম খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এই সমস্যা এড়ানো যায়।

আমের বোঁটা থেকে আঠালো কষ বের হয়। সেগুলো শুধু পানি দিয়ে ধুলে পরিষ্কার হয় না। আবার ওই কষ ত্বকের সংস্পর্শে এলে, ঠোঁটে লাগলে চুলকানি, র‍্যাশ হয়ে থাকে। আবার কষ খেয়ে ফেললে গলা চুলকায়। আম পানিতে ভিজিয়ে রাখলে ওই কষ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়।

কতক্ষণ আম পানিতে ভিজিয়ে রাখবেন?

খাওয়ার আগে ১-২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা উচিত। হাতে কম সময় থাকলে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। অতিরিক্ত গরম বা ঠান্ডা পানিতে নয়, ঘরের তাপমাত্রায় থাকা পানিতে ভেজানো উচিত।

সূত্র: এই সময়