খুঁজুন
, ,

সদরপুরে অবাধে বালুর ব্যবসা : বালুবাহী ড্রাম ট্রাক চাকায় পিষ্ট গৃহবধূ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
সদরপুরে অবাধে বালুর ব্যবসা : বালুবাহী ড্রাম ট্রাক চাকায় পিষ্ট গৃহবধূ
ফরিদপুরের সদরপুরে অবাধে চলে দিনরাত অবৈধভাবে বালুর ব্যবসা। স্থানীয়রা বাধা দিলেও প্রশাসনের নিয়মনীতির তোয়াক্কা না করেই বরং প্রশাসনকে বৃদ্ধাআঙুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে বালুর ব্যবসা। অনেকের অভিযোগ স্থানীয় বিএনপি ও আ’লীগের লোকজন যোগসাযোগে মিলিত হয়ে অবাধে লুটে নিচ্ছে পদ্মা-আড়িয়াল খাঁ নদ নদী থেকে বালুমাটি। তাদের বেপরোয়ারা ও খামখেয়ালীপনায় সোমবার অবৈধ বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর নির্মম মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ ওই ঘাতক ড্রামচালক ক্ষিপ্ত হয়ে তাকে চাপা দিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নিহতের মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ১০টার দিকে ভাষানচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধু উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপরীর ডাঙ্গী গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী রোজিনা বেগম (৩৫)। তার সংসারে দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।  তার বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ও প্রথম কন্যার বিয়ে হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত পরিবারের নিচু ভিটা বালু দিয়ে ভরাটের জন্য স্থানীয় বালু ব্যবসায়ী রিংকু খানের সাথে চুক্তি করে তার স্বামী বাচ্চু বেপারী। এক সপ্তাহ ধরে ওই বাড়ির ভিটায় বালু ফেলানোর কার্যক্রম চলছে।  ওইদিন রোজিনার স্বামী বাচ্চু ও রিংকু খানের সাথে ভরাটের টাকা নিয়ে মনমানিল্য সৃষ্টি হয়।
সোমবার (১৭মার্চ) রাত ১০টার দিকে রোজিনা বাড়ির উঠানের পাশে দাঁড়িয়ে ছিল রোজিনা বেগম ও বালু ব্যবসায়ী রিংকু খান। বালুর ট্রাকের ড্রাইভার সোহেল মাতুব্বর (২৭) অন্যত্র অর্ধেক ট্রাক বালু ফেলায় রোজিনার সাথে ড্রাইভারের ও কথাকাটাকাটি হয়। এক পর্যায় ড্রাইভার ক্ষিপ্ত হয়ে রোজিনার শরীরের উপর দিয়ে ড্রাম ট্রাক চালিয়ে চাপা দেয় ড্রাইভার সোহেল চাপরাশি।  ওই সময় রোজিনার স্বামী বাচ্চু চিৎকার শুরু করলে ড্রাইভার ও রিংকু খান ট্রাক রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন বাচ্চু বেপারী। ঘটনাস্থলেই রোজিনার শরীরের বুকের নিচের অংশ পৃষ্ট হয়ে দেহের বিভিন্ন অংশ বের হয়ে নিহত হয়। এ ঘটনায় বাদী হয়ে রোজিনার স্বামী বাচ্চু বেপারী ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বালুবাহী  ড্রাম ট্রাক জব্দ করে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, রোজিনার স্বামী বাদী হয়ে ঘাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
বালু ভরাট প্রসঙ্গে জানা যায়, ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী গ্রামের আকবর আলী খানের পুত্র বালু ব্যবসায়ী রিংকু খানকে চুক্তি দেওয়া হয় ভরাটের জন্য। প্রতি গাড়ি দুই হাজার টাকা দরে। রিংকু খান দিনে বালু মাটি দিতে পারবেনা, দিতে পারবে শুধু রাতে। ওই কারণে রিংকু খান রাতে অবৈধভাবে নলেরটেক আকোটেরচর থেকে বালু এনে ভরাট করছিল। ঘাতক ড্রাইভার সোহেল চাপরাশি ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের নুরু চাপরাশির পুত্র। সোহেল একই ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের হায়দার বেপারীর ট্রাক চালক।
রিংকু প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, তার পিতা আলী আকবর খা স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা হওয়ার কারণে তার দাপটে অবাধে বালুর ব্যবসা করে যাচ্ছেন।
এ ব্যাপারে রিংকু খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ দেওয়া হচ্ছে। বাবা বিএনপির নেতা প্রসঙ্গে জানান, আ’লীগের পোলাপান তো এখন কথা বলতে পারে না তাই এমন অভিযোগ।

সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অন্তত আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা জালগুলো আইন ও বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

​অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে সব ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

​একই সঙ্গে নিষিদ্ধ জালের অশুভ প্রভাব থেকে দেশীয় প্রজাতি রক্ষায় স্থানীয় সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে ক্যাব সদস্যদের মতবিনিময়

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে ক্যাব সদস্যদের মতবিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপজেলা শাখার নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধ, জনসাধারণের ভোগান্তি কমানো এবং আলফাডাঙ্গা বাজারের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ক্যাব নেতারা।

​মতবিনিময় সভায় ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন কার্যক্রমে ক্যাব ওতপ্রোতভাবে কাজ করছে। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যাতে অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি ও সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলা ক্যাব প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেবে।”

​তিনি আরও বলেন, “আলফাডাঙ্গা বাজারের পরিসর তুলনামূলক ছোট হওয়ায় সেখানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া জরুরি।”

​নবাগত ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “ক্যাব সদস্যদের দেওয়া প্রতিটি পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। আলফাডাঙ্গা উপজেলার মানুষের কল্যাণে আমি ভালো কিছু করতে চাই। জনস্বার্থে নেওয়া যেকোনো পদক্ষেপে ক্যাবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা ক্যাবের সহ-সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, দপ্তর সম্পাদক সাংবাদিক তাইজুল ইসলাম টিটন, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সদস্য সচিব সাংবাদিক হারুনুর রশীদ, সাংবাদিক এস এম কোবাদ হোসেন, উপজেলা ক্যাবের আইসিটি সম্পাদক মো. শাহিনুর রহমান, সিনিয়র সদস্য সাংবাদিক লায়েকুজ্জামান এবং ক্যাব সদস্য রাজিব ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে”—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফেনী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি চরভদ্রাসন উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সম্প্রচার ও প্রদর্শন করা হয়।

​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লাসহ অনেকে।

​এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরপ্রধান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রান্তিক কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএসডাঙ্গী ব্লকের ৮৪৮ জন কৃষকের মধ্যে উদ্বোধনী দিনেই ৬০২ জন ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষি উপকরণ সহায়তা বাবদ আড়াই হাজার (২,৫০০) টাকা করে স্থানান্তর করা হয়েছে।