খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:১০ পিএম
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কামাল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (১১মার্চ) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ধান গবেষণা অফিসের সামনে সার্ভিস লেনে এ দূর্ঘটনা ঘটে।

সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের পুত্র।

এবিষয়ে নিহতের আত্মীয় জাকারিয়া জানান, নিহত কামাল শেখ শিক্ষা বোর্ডে চাকরি শেষ করে ব্যবসার সাথে যুক্ত ছিলেন। গত দুইদিন আগে সে সহধর্মিণীকে নিয়ে ওমরা হজ্ব করে দেশে ফিরেছেন। আজ সকালে মোটরসাইকেল করে ভাঙ্গা মাছের আড়তে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আতাদী টোল ফাঁকি দিয়ে বাস, ট্রাক সহ যানবাহন চলাচল করে। টোল কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের উদাসীনতার কারণে চালককেরা এই অবৈধ সুবিধা নিয়ে থাকে। যে কারণে প্রতিদিন একই স্থানে দুর্ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এই টোল ফাঁকির ব্যবস্থা বন্ধ করা হোক।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলটি আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের  নগরকান্দা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫ টায় নগর প্রেসক্লাবের মিলনায়তনে  নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা প্রকৌশলী রেজোয়ান খান নাফিজ, নগরকান্দা উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,  সাবেক সভাপতি মাহাবুব আহাদ, সাংবাদিক বোরহান আনিচ, সহ- সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল খান জনি, মিজানুর রহমান মিজান, নিজাম নকিব, সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহিন, হাবিবুর রহমান পান্নু,  আরিফুজ্জামান হিমোন, শহিদুল ইসলাম শহীদ, নাসির হোসেন প্রমুখ।

ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন  নগরকান্দা উপজেলা মডেল মসজিদের পেশ ইমামা মাওলানা খালিদ হোসেন।

সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল 

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম
সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া  মাহফিল 

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা -সালথা) সার্কেল মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবলুর রহমান খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্লা, উপজেলা জামায়াত ইসলামির আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সালথা প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন।

 

চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম
চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা সদরে অবস্থিত চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।

চরভদ্রাসন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মো. সরোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা যুব ও ক্রীড়া সেক্রেটারী মুহাম্মদ ফরিদুল হুদা, সদরপুর উপজেলা আমীর মো. দেলোয়ার হোসেন, মাওলানা মো. লুৎফর রহমান, মো. আমীর হোসেন ও মহব্বত হোসেন প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী মো. কাউছার খানের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।