ফরিদপুর যুব উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হক, সম্পাদক মুফতি মুস্তাফিজ
ফরিদপুরের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন ‘যুব উলামা কল্যাণ পরিষদ’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শামসুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি মুস্তাফিজুর রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ব্যালট ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
নির্বাচনকালে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শাকের আহমদ, মুফতি শহিদুল হাসান ও হাফেজ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মুফতি জাফর আহমদ, মাওলানা ইব্রাহিম, মুফতি আবু নাসের আইয়ুবী, মাওলানা শায়খুজ্জামান, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা সাজ্জাদ হোসেন জমিরী, মুফতি নাজমুল হাসান, মাওলানা খবির উদ্দিন, মুফতি আবু সালেম, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি এনামুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান, ক্বারী আকরাম হোসেন, ক্বারী আবু ইউসুফ, মাওলানা জামাল উদ্দিন, মুফতি সানাউল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “সংগঠনের সদস্যরা আমাদের ওপর যে আস্থা রেখে নেতৃত্ব অর্পণ করেছেন, তা যেন আমরা শতভাগ আমানতদারিতার সঙ্গে পালন করতে পারি। এজন্য আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”
তিনি আরও জানান, উপদেষ্টাদের সার্বিক তত্ত্বাবধানে শিগগিরই যুব উলামা কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
ভোট গ্রহণ ও ফল প্রকাশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আপনার মতামত লিখুন