খুঁজুন
রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন, ১৪৩২

ডায়াবেটিস: কী খাবেন, কী খাবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম
ডায়াবেটিস: কী খাবেন, কী খাবেন না
আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, মানুষ নাকি খেয়ে মরে, না খেয়ে বেশি দিন বাঁচে। তবে বেশি বা কম খাওয়া নয়, বরং পরিমিত খাদ্য গ্রহণই সুস্থ জীবনের চাবিকাঠি।

বংশের কারও কি ডায়াবেটিস রোগটি আছে? সবসময় কি খুব টেনশন করেন? কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন? উত্তরগুলো যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছেন।

ভয় নয়, বরং সচেতন হতেই আপনার এই তথ্যটুকু জানা দরকার।

আর যারা এ রোগে এরই মধ্যে আক্রান্ত, তারা জেনে নিন কীভাবে, কোন ধরনের, কোন সময়ে, কী কী রকম খাদ্য পরিহার করবেন বা গ্রহণ করবেন। 

ডায়েট শব্দটা আমাদের কাছে খুব পরিচিত। এটি বুঝায় কী খেতে হবে আর কী খেতে হবে না।  কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য ডায়েট শব্দটা একটু ভিন্ন।

খাদ্যতালিকা নির্ধারণে সহজ কিছু টিপস এই রোগীদের জন্য তো বটেই, সাধারণের জন্যও উপকারী। 

কী খাবেন :
*  পর্যাপ্ত পরিমাণে পানি পান
*   খাদ্য তালিকায় অন্তত তিন ধরনের তাজা সবজি থাকতে হবে
*   প্রতিদিন একই সময়ে খাবার খান
*   কম ফ্যাটযুক্ত দুধ পান করুন
*   প্রতিদিন কম করে ২০-২৫ গ্রাম কাঁচা পেঁয়াজ খান
*   খানিকটা দারচিনি খেতে পারেন
*  নিয়মিত পরিমাণমতো তাজা ফল খেতে হবে
*   মনে রাখতে হবে যতটা সম্ভব হারবাল চা পান করতে হবে, ক্যাফেইন চায়ের পরিবর্তে।

একটু অদ্ভুত লাগছে নাকি খাবারের তালিকাটা? ভাবছেন, কেন পেঁয়াজ খাব? জেনে আশ্চর্য হবেন যে, পেঁয়াজের ভেতরে এমন উপাদান থাকে যা আসলে ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ করে। পেঁয়াজ হজমে এবং ডায়াবেটিসের জন্য মূত্রবর্ধক ওষুধ হিসেবে কাজ করে।

দারচিনি রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। দারচিনির কয়েকটি টুকরো কিছু সময় পানিতে গরম করে ‘দারচিনি চা’ হিসেবে খেলে ডায়াবেটিসের জন্য বেশ উপকারী।

 খাবেন না বা কম খাবেন :
*  কখনও বেশি পরিমাণে খাওয়া চলবে না
*  যেসব খাদ্য বা পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে সেসব বর্জন করতে হবে
*  কাঁচা লবণ নয়
*  বেশি ভাজা ও তৈলাক্ত খাবার খাওয়া যাবে না
*  প্রতিদিন দু কাপের বেশি চা বা কফি
*  দুধ খেতে হলে ফ্যাট কমিয়ে খেতে হবে
*  পনির খেতে হবে ফ্যাট ছাড়া
*  ভাত, আলু, কলা এবং গাজর রক্তে চিনির পরিমাণ বাড়ায়। সুতরাং যত কম খাবেন, তত ভালো। 

মনে হয় এগুলো মানা খুব কঠিন কিছু নয়।

আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে এগুলো তো অবশ্যই পালনীয়। আর যারা ভালো আছেন তারা যদি এভাবে নিয়ম মেনে চলেন, তাহলে নিরাপদ থাকতে পারবেন।

ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৩:০০ এএম
ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে।

সংবাদমাধ্যম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত ২০০ মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে, সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।

কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে—এগুলো সবই মিথ্যা।

সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

সূত্র : তাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যে কথা হলো ববিতার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:৫২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যে কথা হলো ববিতার?

দশ বছরের বেশি সময় ধরে অভিনয়ে নেই ফরিদা আক্তার ববিতা। তাই সিনেমাসংশ্লিষ্ট কোনো আড্ডায় দেখা যায় না তাঁকে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করতে ববিতা গিয়েছিলেন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে।

পুরস্কার গ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সামান্য কথা হয় দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী ববিতার। মুহূর্তটা চমৎকার ছিল বলে জানালেন এই অভিনয়শিল্পী।

এ মাসের শুরুতে সরকার একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করে। গতকাল তাঁদের হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুরস্কার গ্রহণ শেষে বাসায় ফেরার পর বিকেল চারটায় প্রথম আলোর সঙ্গে কথা হয় ববিতার। কী কথা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে? এই প্রশ্নে ববিতা বলেন, ‘দেখা হতেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন, “কেমন আছেন?” আমি বললাম, ভালো। তারপর আমি বললাম, আমার খুব ভালো লাগছে, আপনার কাছ থেকে পুরস্কার নিচ্ছি। এর আগে আপনার বাবার হাত থেকেও পুরস্কার নিয়েছি।’

এদিকে পুরস্কার গ্রহণের পর সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আবদার মেটাতে সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন ববিতা। তিনি মজা করে বলেন, ‘ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। অনেক দিন পর এত মানুষের সঙ্গে ছবি তুললাম। ক্লান্ত হলেও মুহূর্তটা ছিল খুবই আনন্দের।’

ববিতা তাঁর পাওয়া একুশে পদক উৎসর্গ করেছেন বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রজগতে এসেছি ১৩ বছর বয়সে। জহির রায়হান আমাকে নিয়ে এসেছেন। তখন আমাদের মধ্যে টাকাপয়সা প্রধান বিবেচ্য বিষয় ছিল না। প্রধান লক্ষ্য ছিল, মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ওপরে উঠতে হবে, শিল্পের ক্ষুধা ছিল—এগুলো করতে পেরেছি বলেই তো দর্শক আমাকে সম্মান করেছে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। তাদের ভালোবাসা পেয়ে একজন ববিতা হয়েছি। সেসবের কারণেও এই পুরস্কার। শ্রদ্ধেয় জহির রায়হান সাহেব আমাকে চলচ্চিত্রের জগতে এনেছেন, তিনি না আনলে আমি এত দূর আসতে পারতাম না। তাই আমার একুশে পদক জহির রায়হানকে উৎসর্গ করছি।’

সূত্র : প্রথম আলো

বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, থাকছে প্রতিদিন ভাতা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:৩৪ এএম
বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, থাকছে প্রতিদিন ভাতা

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।

প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ৩ মাস মেয়াদি এ কোর্সের মোট সময়সীমা ৬০০ ঘণ্টা। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এতে আবেদন করতে পারবেন।

জেলা সমূহ

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর।

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী।

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল।

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও।

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা।

সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।

শিক্ষাগত যোগ্যতা

১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

৩. অনলাইনে আবেদনের লিংক

অগ্রাধিকার দেওয়া হবে—

১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে

জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ; সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি; কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

সুযোগ-সুবিধা

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ : ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা : ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ : ১০ মার্চ ২০২৬।

কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের লিংক- https://e-laeltd.com/64-student-reg-jubo