ফরিদপুরে বিএনপি’র কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ
ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন বাস-ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফেঁসেছেন ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই প্রশাসন) মো. তুহিন লস্কর। দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা নং-৫/২০২৬ (তারিখ: ১১/১১/২০২৬) মূলে এই মামলাটি দায়ের করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান শেষ করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন। পরবর্তীতে তার ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে সম্পদ বিবরণী জারি করা হয়।
সম্পদ বিবরণী যাচাই শেষে দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী মোস্তাফিজ পৃথক মামলার সুপারিশ করে যাচাই প্রতিবেদন দাখিল করেন। দুদকের প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদন পাওয়ার পর সহকারী পরিচালক মোস্তাফিজের মাধ্যমেই মামলাটি রেকর্ড করা হয়। মামলাটির তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক রতন কুমার দাশ।
মামলার বিবরণ অনুযায়ী, আসামি তুহিন লস্কর জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৬৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ করেছেন। এছাড়া, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার মিথ্যা ও ভিত্তিহীন দায় দেখিয়ে একই আইনের ২৬(২) ধারায় অপরাধ করেছেন তিনি। পাশাপাশি, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপনের চেষ্টা করায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে আসামির নিজ নামীয় ট্যাক্স ফাইল জব্দ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
তুহিন লস্করের নামে থাকা উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে—ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রজেক্টে ১২৫ বর্গফুটের কার পার্কিংসহ ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট (এ-৬, টাওয়ার-০১, ফ্ল্যাট নং-০১), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ডুবি মৌজায় ০.৪৯৫ একর জমি এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় ০.০৫ একর জমি। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
উন্নত জীবনের প্রলোভনে অনিরাপদ অভিবাসনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলা। এ তিন জেলার তরুণ সমাজ অনিরাপদ অভিবাসনের মাধ্যমে ঝুঁকে পড়ছে ইতালিসহ ইউরোপ যাত্রায়৷ এতে আর্থিক ক্ষতির মুখে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে আবার কারও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।
এরই প্রেক্ষিতে অনিরাপদ অভিবাসন বা অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে এবং বৈধ অভিবাসনে উৎসাহিত করতে “সিনেমা আঙিনা” প্রকল্পের মাধ্যমে এ তিন জেলায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাইটস যশোর নামে একটি বেসরকারি এনজিও সংস্থা। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়ে দেশে ফেরত আসা যুবকদের প্রশিক্ষণ প্রদান ও আর্থিকভাবে সহায়তারও লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্থাটির প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুষ্মিতা সাহা।
সংস্থাটি জানান, অনিরাপদ অভিবাসন বন্ধে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে দূতাবাসের আর্থিক অনুদানে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তাঁরা। “সিনেমা আঙিনা” প্রকল্পের আওতায় ২০২৬-২৭ বছরে এ তিন জেলায় সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে সংস্থাটি। এরমধ্যে প্রান্তিক পর্যায়ে গাড়িতে করে ৫৪টি ভ্রাম্যমাণ সচেতনতামূলক সভা করেছেন। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউডিসি সদস্য, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিও গণমাধ্যমকর্মীদের নিয়ে সচেতনতামূলক সভাও করে আসছেন।
এছাড়া প্রকল্পটির মাধ্যমে ২৫০ জন ক্ষতিগ্রস্ত বা প্রতারণার শিকার এবং বৈধভাবে বিদেশ যাত্রায় ইচ্ছুকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁদের মধ্যে ৮০ জনকে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ এবং ৬০ জনকে দক্ষতার ওপর কর্মসংস্থানের জন্য আর্থিকভাবে সহযোগিতাও করা হবে বলে তাঁরা জানান৷
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় অনিরাপদ অভিবাসন বা অবৈধভাবে ইতালি যাত্রার অন্যতম এলাকা। এ অঞ্চলের তরুণ সমাজ অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে মাফিয়া চক্রে হাতে জিম্মি হয়ে পড়ছেন। পরবর্তীতে ৩০ লাখ টাকা ৯০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হচ্ছে তাঁদের। অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন এবং ভূমধ্যসাগরে নৌকাডুবিতেও মারা যাচ্ছেন। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে। এই অবৈধ বিদেশ যাত্রা বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে এবং বৈধ উপায়ে অভিবাসিত করার লক্ষ্য সচেতনতা সৃষ্টি করতে হবে।’
সংস্থাটির কর্মকর্তারা জানান, মূলত দুটি লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। যারমধ্যে অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে সচেতনতা এবং বিদেশগমন ইচ্ছুক ও ক্ষতিগ্রস্তদের প্রশিক্ষণ প্রদান করা। তাঁদের এ উদ্যোগের মাধ্যমে বিদেশ গমনেচ্ছুক মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সাথে, কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি করা হলে তা সম্ভাব্য অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন পথ অবলম্বন করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে মনে করেন তাঁরা।
সভায় যশোর রাইটসের প্রকল্প পরিচালক প্রদীপ কুমার দত্ত, কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, প্রকল্প কর্মকর্তা মোতাহারুল ইসলাম, ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এসএম মইনুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়সহ প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল। এখন সেখানে আটতলা ভবন। গাছটা নেই, ছায়াটাও নেই। এটা শুধু আমার পৈতৃক বাড়ির শৈশবের গল্প না। শ্যামলী আসলে দেখা যাবে, পাঁচ বছর আগের কৃষ্ণচূড়ার সারি এখন নেই। তার জায়গায় চওড়া রাস্তা। পাখির ডাকের বদলে এখন গাড়ির আওয়াজ। আমরা এটাকে বলছি উন্নতি। কিন্তু এই উন্নতির হিসাবটা একবার মিলিয়ে দেখেছেন?
যে পুকুরে এলাকার মানুষ সাঁতার শিখত, সেটা এখন বাজার। যে খাল দিয়ে নৌকা যেত, সেটা এখন ময়লার ভাগাড়, তারপর একদিন সেটাও ভরাট হয়ে রাস্তা হয়ে যাবে। তারপর বৃষ্টি হলে আমরা অবাক হয়ে বলি, পানি জমল কেন? পানি যাবে কোথায়? তার যাওয়ার পথটা তো আমরাই বন্ধ করে দিয়েছি। একটা পঞ্চাশ বছরের গাছ কাটতে পাঁচ মিনিট লাগে। সেই গাছটা বড় হতে লেগেছিল পঞ্চাশ বছর। আমরা বলি, পরে আবার লাগিয়ে দেবো। কিন্তু টবের একটা চারা কি কখনো সেই বড় গাছের মতো হতে পারে? সেই গাছের ছায়ায় কি কখনো পাখি এসে বসবে? একটা বড় গাছ শুধু ছায়া দেয় না। সে রোদ কমায়, ধুলো আটকায়, বাতাস ঠান্ডা রাখে। গাছ কেটে ফেললে শহরটা দিনে দিনে একটা চুলার মতো গরম হয়ে যায়। এখন গ্রীষ্মে ঢাকা আগের চেয়ে তিন-চার মাত্রা বেশি গরম লাগে, এটা এমনি এমনি হয়নি। চিকিৎসকেরা বলেন, একটা শহরে একজন মানুষের জন্য অন্তত নয় বর্গমিটার সবুজ থাকা দরকার। ঢাকায় আছে কত? মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমিটার। এটা একটা কবরের জায়গার সমানও না। এই অবস্থায় আমাদের সন্তানরা বড় হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। আমরা তাদের বলি, বাহিরে যেও না, বাহিরে গরম। কিন্তু বাহিরে গরম হলো কেন, সেটা কি একবার ভেবেছি? বাহিরের গরম আমরাই বানিয়েছি। গাছ কেটে, মাটি ঢেকে, পুকুর ভরাট করে।
আমি উন্নতির বিরুদ্ধে নই। রাস্তা লাগবে, বাড়ি লাগবে, মানুষ বাড়ছে, থাকার জায়গা লাগবে। কিন্তু রাস্তা বানাতে গিয়ে যদি নিঃশ্বাস নেওয়ার জায়গাটাই নষ্ট হয়ে যায়, তাহলে সেই রাস্তায় হেঁটে লাভ কী? বহির্বিশ্বের উন্নত দেশে বড় বড় ভবন আছে, আবার গাছও আছে। তারা ভবনের পাশাপাশি গাছকে জায়গা দিয়েছে। আমরা দিইনি। আমরা হিসাব করেছি কত কোটি টাকা লাগবে, হিসাব করিনি কতগুলো গাছ যাবে, কতটা ছায়া কমবে।
এমতাবস্থায় এখনই সচেতন হতে হবে। একটা গাছ কাটলে দশটা লাগাতে হবে, শুধু কাগজে লিখলে হবে না, কার্যকরী পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন করে, পাঁচ বছর বাঁচিয়ে রাখতে হবে। নতুন বাড়ি বানালে পুরো জায়গা ইট-পাথর দিয়ে না ঢেকে একটু মাটি ছেড়ে দিতে হবে, যাতে সেখানে একটা গাছ দাঁড়াতে পারে। পুকুর আর খেলার মাঠকে আর জমির ভাগ বানানো যাবে না।নিজের বাড়ির সামনে, ছাদে, বারান্দায় যেখানে সম্ভব একটা গাছ লাগাতে হবে, যেন আমাদের সন্তানরা গাছের নিচে বড় হতে পারে, গাছকে ছুঁয়ে দেখতে পারে।
ভবন না থাকলে মানুষ বাঁচতে পারে, কিন্তু বাতাস না থাকলে পারে না। অক্সিজেন কারখানায় বানানো যায় না, আসে একটা পাতা থেকে। সবুজ ছাড়া এই শহরটা আর শহর থাকবে না। এটা হয়ে যাবে শুধু ইটের একটা জঙ্গল, যেখানে মানুষ থাকবে ঠিকই, কিন্তু বাঁচবে না।
আপনার মতামত লিখুন